ঢাকাWednesday , 14 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

বিশেষ ক্ষমতা আইনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাসুদ খান গ্রেপ্তার

Mohammad Mahmudul
October 14, 2026 7:53 am
Link Copied!

৯

বিশেষ ক্ষমতা আইনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাসুদ খান গ্রেপ্তার

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করেছে এসআরবি-১০

ঢাকা প্রতিনিধি: বিশেষ ক্ষমতা আইনে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত পলাতক আসামি মাসুদ খান (৪৬)-কে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০।

এসআরবি-১০-এর দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় ১৩ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার মুজাহিদনগর এলাকায় অভিযান চালানো হয়। এসআরবি-১০-এর সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার মাসুদ খান ঢাকা জেলার নবাবগঞ্জ থানার টিকরপুর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. জাফর উল্লাহ খান। তিনি ঢাকা মহানগর পুলিশের বিমানবন্দর থানার মামলা নম্বর ২১(৮)১৮-এর আসামি। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি)(১)(বি) ধারায় তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ খান দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে এসআরবি-১০।

গ্রেপ্তারের পর তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সূত্র: এসআরবি-১০

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।