ঢাকাWednesday , 14 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

হযরত গাউছুল আ’যম সৈয়দ গোলামুর রহমান বাবাভাণ্ডারীর রওজা শরীফ গোসল ও জিয়ারত

Md. Shahriya Sikder
October 14, 2026 2:15 pm
Link Copied!

৩১

হযরত গাউছুল আ’যম সৈয়দ গোলামুর রহমান বাবাভাণ্ডারীর (ক.) ১৬৪তম মহান বার্ষিক খোশরোজ শরীফ উপলক্ষে মাইজভাণ্ডার শরীফে তাঁর পবিত্র রওজা শরীফে গোসল, জিয়ারত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে মাইজভাণ্ডার শরীফের গাউছিয়া রহমান মনজিলের সম্মিলিত আওলাদে পাকগণের নেতৃত্বে এসব কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষে বিশ্ববাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন শাহজাদা ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি, মানবতার মুক্তি এবং বিশ্বব্যাপী সম্প্রীতি ও সমৃদ্ধি কামনা করা হয়। এ সময় সমবেত আশেকানে মাইজভাণ্ডারীদের ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে দরবার শরীফ এলাকা।

রওজা শরীফ গোসলের আনুষ্ঠানিকতায় সালাতু সালাম পরিবেশন করেন শাহজাদা ডা. সৈয়দ মিসকাতুন নূর মাইজভাণ্ডারী ও শাহজাদা সৈয়দ মাহতাবুল বশর মাইজভাণ্ডারী। তাঁদের পরিবেশিত সালাতু সালামে দরবার শরীফ এলাকায় আধ্যাত্মিক আবহের সৃষ্টি হয়। পরে বিশেষ মোনাজাতে অংশ নেন উপস্থিত আশেকানরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ আফতাবুল বশর মাইজভাণ্ডারী, শাহজাদা অ্যাডভোকেট সৈয়দ মিফতাহুন নূর মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ নাইম রহমান মাইজভাণ্ডারী ও শাহজাদা সৈয়দ নুয়াইছির বশর মাইজভাণ্ডারীসহ গাউছিয়া রহমান মনজিলের অন্যান্য আওলাদে পাক।

হযরত গাউছুল আ’যম সৈয়দ গোলামুর রহমান বাবাভাণ্ডারীর খোশরোজ শরীফ মাইজভাণ্ডার দরবার শরীফের অনুসারীদের কাছে একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক উপলক্ষ। এ উপলক্ষে রওজা শরীফ গোসল ও জিয়ারত, সালাতু সালাম, মিলাদ মাহফিল এবং বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে ভক্ত-অনুরাগীরা শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি তাঁরা দেশ, জাতি ও বিশ্বমানবতার শান্তি ও কল্যাণ কামনা করেন।

উল্লেখ্য, আজ ২৯ আশ্বিন বুধবার (১৪ অক্টোবর) পালিত হচ্ছে হযরত গাউছুল আ’যম সৈয়দ গোলামুর রহমান বাবাভাণ্ডারীর ১৬৪তম মহান বার্ষিক খোশরোজ শরীফ। এ উপলক্ষে মাইজভাণ্ডার শরীফে বিভিন্ন ধর্মীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।