ঢাকাMonday , 2 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় যুব দিবসে ঢাকায় মাদকবিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা আগামীকাল

Shahjahan Bashar
November 2, 2026 6:05 am
Link Copied!

৮৮

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

জাতীয় যুব দিবস উপলক্ষে মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার লক্ষ্যে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা।

আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর সেগুনবাগানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘মাদকমুক্ত যুবসমাজ বিনির্মাণে আমাদের করণীয়’।

সোনার বাংলা সাংস্কৃতিক সংগঠন ও সার্ক হিউম্যান রাইটস ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সৌজন্য সহযোগিতায় রয়েছে ঢাকা ড্যাঙ্গ মিডিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখতের। উদ্বোধক হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সুপারনিউমারারি অধ্যাপক ড. হামিদা খানম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নব উজ্জীবিত বাংলাদেশ সমাজের প্রেসিডেন্ট ও সোনার বাংলা সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট মো. হাবিবুল হক।

আলোচনা সভায় মাদকের সামাজিক, পারিবারিক ও ব্যক্তিগত ক্ষতিকর প্রভাব, যুবসমাজকে মাদকাসক্তি থেকে সুরক্ষায় করণীয় এবং মাদকমুক্ত প্রজন্ম গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও রাষ্ট্রের ভূমিকা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

আলোচনা পর্ব শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা দেওয়া হবে। পরে পরিবেশিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে ইতিবাচক সামাজিক মূল্যবোধ, মানবিক চেতনা এবং সুস্থ সাংস্কৃতিক চর্চার প্রসার ঘটবে।

আয়োজকরা জানান, মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরি এবং শিল্প-সংস্কৃতির ইতিবাচক শক্তিকে কাজে লাগিয়ে একটি সুস্থ, সচেতন ও মাদকমুক্ত যুবসমাজ গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে অনলাইন নিউজ পোর্টাল Frontline Bangladesh (frontlinebangladesh.com) এবং দৈনিক জনতার মতামত অনলাইন নিউজ।

জাতীয় যুব দিবসকে কেন্দ্র করে এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মের মধ্যে মাদকবিরোধী সচেতনতা জোরদার এবং সামাজিক আন্দোলন গড়ে তুলতে ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্ট আয়োজকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।