ঢাকাMonday , 2 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় জাতীয় যুব দিবস পালিত-জেলার যুব সংগঠকের পুরষ্কার পেলেন মো: আল আমিন

Shahjahan Bashar
November 2, 2026 10:40 am
Link Copied!

২৯

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।।

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে অনুষ্ঠিত হয় যুব দিবস-২০২৬। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, যুব সংগঠকদের পুরস্কার প্রদান, যুব ঋণের চেক বিতরণ এবং তিন দিনব্যাপী পণ্য প্রদর্শনী ও মেলা।
০১ নভেম্বর, রবিবার সকালে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। পরে বেলুন উড়িয়ে যুব উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের তিন দিনব্যাপী প্রদর্শনী ও মেলার উদ্বোধন করেন তিনি।

জেলা প্রশাসক রোজী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আলী রাজিব মাহমুদ মিঠুন, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, সিভিল সার্জন জহিরুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান আমির, মহানগর বিএনপির সদস্য মো. মুজাহিদ চৌধুরী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো: নজরুল ইসলাম সরকার ও সহকারী পরিচালক সাইফুদ্দিন আহমেদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, যুব সংগঠক ও উদ্যোক্তাগণ।

পরে যুব দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় মুক্ত আলোচনা। এতে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা, উদ্যোক্তা ও প্রশিক্ষণার্থীরা বক্তব্য দেন। সভা শেষে প্রশিক্ষিত ও আত্মকর্মসংস্থানমুখী যুবকদের হাতে পুরস্কার এবং যুব ঋণের চেক তুলে দেন অতিথিগণ।

অনুষ্ঠানে কুমিল্লা জেলার ‘সফল যুব সংগঠক’ হিসেবে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়েছে বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কৃতি সন্তান ও young charity Organization society (YCOS) যুব দান সংগঠন সংস্থা,র সভাপতি মোঃ আল আমিন খন্দকারকে।

পুরষ্কার ও সনদ হাতে তোলে দিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মোঃ মনিরুল হক চৌধুরী ও মো: নজরুল ইসলাম সরকার, উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর কুমিল্লা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।