ঢাকাSunday , 1 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

বুড়িচংয়ে শিক্ষা ও সংস্কৃতির ধারাবাহিক মানোন্নয়নের লক্ষ্যে—ফকির বাজার হাই স্কুল এন্ড কলেজের অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান

Shahjahan Bashar
November 1, 2026 1:28 pm
Link Copied!

৩৪

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।।

কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী ফকির বাজার হাই স্কুল এন্ড কলেজের অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ০১ নভেম্বর (রবিবার) সকালে কলেজ মাঠে উৎসবমুখর পরিবেশে স্কুল এন্ড কলেজের সভাপতি, তরুন সমাজসেবক ও ব্যবসায়ী শাহরিয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা -৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী মোঃ জসিম উদ্দিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,কলেজ অধ্যক্ষ মো: পিজিউল আলম।

এতে বিশেষ অতিথি ছিলেন: বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: কবির হোসেন, উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির বাবুল, যুগ্ন সাধারণ সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম (টিপু),যুগ্ন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনির, ২নং বাকশীমূল ইউনিয়ন বিএনপির সভাপতি মো: জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক এমদাদুল হক পলাশ, অভিভাবক সদস্য জাকির হোসেন চৌধুরী, শিক্ষক প্রতিনিধি প্রভাষক মো:রফিকুল ইসলাম সহকারী অধ্যাপক মো: গিয়াস উদ্দিন।

শিক্ষক মো: সুমন সিদ্দিকী ও মো: বিল্লাল হোসেন এর উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি হাজী মো: মিজানুর রহমান, প্রভাষক তাছলিমা বেগম, সহকারী প্রধান শিক্ষক মো: দেলোয়ার হোসেন, আবদুল আউয়াল ভূইয়া ও সাবেক ছাত্রনেতা ফারুক হোসেন।
উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ইঞ্জিনিয়ার মো: আবুল বাসারসহ বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অভিভাবক, শিক্ষক – শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাজী জসিম উদ্দিন এমপি বলেন, “শিক্ষা মানোন্নয়ন শুধু প্রতিষ্ঠানের ওপর নির্ভর করে না, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীর সমন্বিত প্রচেষ্টাই পারে ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করতে। তিনি, শিক্ষার্থীদের শিক্ষাবিষয়ক মনোভাব, সময় ব্যবস্থাপনা ও নৈতিক উন্নয়নে অভিভাবকদের ভূমিকার ওপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে শাহরিয়ার হোসেন বলেন, শিক্ষার গুণগত উনয়নে প্রতিষ্ঠানের অগ্রযাত্রা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, সকলের সহযোগিতায় অত্র প্রতিষ্ঠানকে অনেক দূর এগিয়ে নিব, ইনশাআল্লাহ।

অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হাজী মো: জসিম উদ্দিন এমপি। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।