ঢাকাFriday , 26 June 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জন্মদিনের শুভেচ্ছা
  12. জাতীয়
  13. জেলার খবর
  14. তথ্যপ্রযুক্তি
  15. দূর্নীতি
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে দাগনভূঞায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

Link Copied!

৩০

দাগনভূঞা প্রতিনিধি: আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে ফেনীর দাগনভূঞায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা জামায়াতের যুব বিভাগের ব্যবস্থাপনায় র‍্যালিটি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে জামায়াত ও শিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং স্থানীয় যুবসমাজ অংশগ্রহণ করেন।

সমাবেশে উপজেলা জামায়াতের আমির মাওলানা গাজী ছালাহ উদ্দিন বলেন, “মাদক যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা সময়ের দাবি। বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।” তিনি আরও দাবি করেন, “জামায়াতের কেউ মাদকের সঙ্গে জড়িত নয়।”

উপজেলা যুব বিভাগের সভাপতি আলা উদ্দিন মিষ্টার-এর সভাপতিত্বে এবং পৌর যুব বিভাগের সভাপতি নূর নবী রুবেল-এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আমির মাওলানা গাজী ছালাহ উদ্দিন, সাবেক উপজেলা আমির নূর নবী দুলাল, উপজেলা সেক্রেটারি কামাল উদ্দিন, দাগনভূঞা পৌর আমির মাওলানা কামরুল আহছান, পৌর সেক্রেটারি আবু সাঈদ কামরুজ্জামান, বিআরডিবি চেয়ারম্যান ও সাবেক প্যানেল মেয়র নজির আহমদ, রাজাপুর ইউনিয়ন আমির আবদুজ জাহের, রামনগর ইউনিয়ন আমির মাস্টার আহসান উল্লাহ, জায়লস্কর ইউনিয়ন আমির সাইফুল ইসলাম, ইউনিয়ন সেক্রেটারি ফখরুল ইসলাম মামুন এবং দাগনভূঞা উপজেলা শিবির সভাপতি ওসামা বিন আলম সেজানসহ জামায়াত ও শিবিরের স্থানীয় নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।