ঢাকাSunday , 28 June 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জন্মদিনের শুভেচ্ছা
  12. জাতীয়
  13. জেলার খবর
  14. তথ্যপ্রযুক্তি
  15. দূর্নীতি
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগের দ্বিতীয় দিনের শারীরিক পরীক্ষা সম্পন্ন

Link Copied!

২৬

খন্দকার সেলিম রেজা, ষ্টাফ রিপোর্টার

নরসিংদী: বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ উপলক্ষে নরসিংদীতে দ্বিতীয় দিনের শারীরিক সক্ষমতা পরীক্ষা (Physical Endurance Test-PET) সম্পন্ন হয়েছে।
রোববার (২৮ জুন) নরসিংদী জেলা পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের ১,৬০০ মিটার দৌড়, লং জাম্প ও হাই জাম্প অনুষ্ঠিত হয়।
নিয়োগ কার্যক্রমে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মো.আবদুল্লাহ্
-আল-ফারুক এবং পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি, বিশেষ পুলিশ সুপার (এসবি), ঢাকা এম এম মাহমুদ হাসান, পিপিএম (বার), পিএসসি। এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যরাও শারীরিক পরীক্ষার কার্যক্রম পরিচালনা করেন।
পরীক্ষা চলাকালে পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক বলেন, ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ হবে সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত। তিনি চাকরিপ্রত্যাশীদের প্রতারক ও দালাল চক্রের প্রলোভন থেকে সতর্ক থাকার আহ্বান জানান।
দ্বিতীয় দিনের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামী ২৯ জুন পুশ-আপ, সিট-আপ, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিংসহ শারীরিক সক্ষমতা পরীক্ষার পরবর্তী ধাপে অংশ নিতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।