নিজস্ব প্রতিবেদক | কুমিল্লা | ২৮ জুন ২০২৬
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক তিনটি বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে একটি জিআর (GR) সাজা পরোয়ানাভুক্ত এবং একটি সিআর (CR) পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ তিন অভিযানে মোট তিনজনকে আটক করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) সৈকত মজুমদারের নেতৃত্বে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের দক্ষিণ নাগাইশ এলাকার একটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আশিবুল ইসলাম অন্তর (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার ২ নম্বর শিদলাই ইউনিয়নের শিদলাই গ্রামের বাসিন্দা। অভিযানটি দক্ষিণ নাগাইশ এলাকায় মাহবুব হাসান (ডালিম)-এর মুরগির ফার্মের সামনে নাগাইশ-বড়ধুশিয়া সড়কে পরিচালিত হয়।
এদিকে, রোববার (২৮ জুন) ব্রাহ্মণপাড়া থানার এএসআই (নিঃ) মো. সাইফুল ইসলাম সিদ্দিকীর নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি মো. জসিম (২৫)-কে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার দক্ষিণ তেতাভূমি (বড় বাড়ি) এলাকার বাসিন্দা।
একই দিনে থানার এএসআই (নিঃ) নাছির উদ্দিনের নেতৃত্বে আরেকটি অভিযানে সিআর পরোয়ানাভুক্ত আসামি মো. সেলিম (৩১)-কে নাগাইশ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত তিন আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
