ঢাকাSunday , 28 June 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জন্মদিনের শুভেচ্ছা
  12. জাতীয়
  13. জেলার খবর
  14. তথ্যপ্রযুক্তি
  15. দূর্নীতি
আজকের সর্বশেষ সবখবর

ড্রোন, অ্যান্টি-ড্রোন ও নাইট ভিশন প্রযুক্তি সংযোজনের মাধ্যমে আধুনিক হচ্ছে বিজিবি

Link Copied!

২৭

মো. শাহজাহান বাশার

ভারত ও মিয়ানমার সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়াতে বিজিবি-কে আধুনিকায়নের একটি বড় সমন্বিত পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এই আধুনিকায়ন কর্মসূচির আওতায় বিজিবিতে নতুন করে ১ হাজার ৫৮৮ জন জনবল নিয়োগ দেওয়া হচ্ছে। একই সাথে আকাশপথে কড়া নজরদারির জন্য ১২টি মিডিয়াম-রেঞ্জ ড্রোন, ৫৮টি শর্ট-রেঞ্জ ড্রোন এবং ড্রোন হামলা বা অনাকাঙ্ক্ষিত উড্ডয়ন ঠেকাতে ৩০টিরও বেশি হ্যান্ডহেল্ড অ্যান্টি-ড্রোন সিস্টেম যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।
ইতিমধ্যেই কক্সবাজার সীমান্তে চারটি ড্রোন দিয়ে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি অ্যান্টি-ড্রোন সিস্টেমও ব্যবহার করা হচ্ছে, যাতে সীমান্ত এলাকায় সন্দেহজনক কোনো ড্রোন শনাক্ত হলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। এছাড়াও নাইট ভিশন ক্যামেরা ও থার্মাল ডিভাইস ব্যবহার করা হচ্ছে।
স্থলভাগের নজরদারি আরও নিখুঁত করতে মিয়ানমার সীমান্তে মাদক পাচার ঠেকাতে ১৫০টি নাইট ভিশন ক্যামেরা ও থার্মাল ডিভাইস এবং ভারত সীমান্তে ৪০০টি আধুনিক নাইট ভিশন ক্যামেরা স্থাপন করা হবে। এছাড়া অস্ত্র ও মাদক শনাক্তকরণের সক্ষমতা বাড়াতে বিশেষায়িত জনবলের পাশাপাশি ১২৫টি প্রশিক্ষিত ডগ স্কোয়াড যুক্ত করার প্রস্তাব রয়েছে এই পরিকল্পনায়।

নিরাপত্তা জোরদারের পাশাপাশি সীমান্ত এলাকার মানুষের অর্থনৈতিক উন্নয়নেও মনোযোগ দেওয়া হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের জন্য বিকল্প আয়ের উৎস হিসেবে হাঁস-মুরগি ও মৎস্য খামার স্থাপন এবং তরুণদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, আধুনিক প্রযুক্তি এবং সীমান্তবাসীর আর্থ-সামাজিক উন্নয়ন—এই দুইয়ের সমন্বয় দেশের সীমান্ত ব্যবস্থাপনাকে দীর্ঘমেয়াদে আরও সুরক্ষিত ও শক্তিশালী করে তুলবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।