ঢাকাSunday , 28 June 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জন্মদিনের শুভেচ্ছা
  12. জাতীয়
  13. জেলার খবর
  14. তথ্যপ্রযুক্তি
  15. দূর্নীতি
আজকের সর্বশেষ সবখবর

টিসিবির পণ্য বিতরণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

Link Copied!

২৭

কুমিল্লা মুরাদনগর উপজেলার ২১ নং বাবুটিপাড়া ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে চেয়ারম্যান মোঃ আরমান হোসেন এর বিরুদ্ধে।

শনিবার (১৩ ই জুন) উপজেলার ২১ নং বাবুটিপাড়া ইউনিয়ন পরিষদে সুবিধাভোগীদের মাঝে পণ্য বিতরণ করা হয়।

জানা যায়, পূর্ব ঘোষণা অনুযায়ী সুবিধাভোগীরা ইউনিয়ন পরিষদের টিসিবির ডিলারের কাছ থেকে পণ্য নেওয়ার আগের দিন চেয়ারম্যান আরমান বিশেষ ক্ষমতা প্রয়োগ করে কার্ড গুলো চেয়ারম্যান এর কাছে জমা নিয়ে নেয়। তারপর চেয়ারম্যান এর দেওয়া টুকেন দিয়ে টিসিবির পন্য দেওয়া হয়, যাদের কাছে টুকেন নেই তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়।টিসিবির কার্ড সূবিধা ভূগীদের কাছে থাকার কথা থাকলেও এই ইউনিয়নে উলটোটি, চেয়ারম্যান এর নিকট কার্ ড আনতে গেলে তিনি নানা টালবাহানা শুরু করেন।

উপকারভোগীরা জানান, গত কয়েক মাস পূর্বে পণ্য দেওয়ার সময় কার্ড জমা নিয়ে আর ফেরত দেয়নি। নতুন কার্ড দেওয় হবে বলে কার্ড ছাড়াই বিদায় করা হয়। কিন্তু এখন পর্যন্ত কোন কার্ড দেওয়া হয় নাই। আমাদের কাছে কার্ড না থাকলেও তালিকায় নাম থাকা সত্বেও এমাসে পণ্য নিতে আসলে টুকেন না থাকায় পণ্য দিচ্ছে না।

চেয়ারম্যান মেম্বার ও ডিলার মিলে আমাদের কার্ডটি নিয়েছিল কিন্তু আজ পর্যন্ত আমাদের কার্ড দেয় নাই। আমরা গরীব নিরীহ গ্রামে বসবাস করি চেয়ারম্যান প্রভাবশালী হওয়ায় ইউএনও স্যারের কাছে যাওয়ার সাহস করিনি ।

ভুক্তভোগীরা আরও জানান, টিসিবির পণ্য আত্মসাৎ করতে ২১ নং বাবুটি পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরমান ও সদস্যরা নতুন কার্ড দেওয়ার কথা বলে তা জমা রেখে দিয়েছেন।এখন পর্যন্ত আর কার্ড ফেরত দেননি না দিয়ে বিভিন্ন ভাবে তালবাহানা করছেন।

জিবিডি গ্রামের টিসিবি পন্য সূবিধাভূগী বলেন, দীর্ঘদিন যাবত তিনি কার্ড দিয়ে টিসিবির পণ্য ক্রয় করছেন। নতুন কার্ড দেওয়ার কথা বলে কার্ড রেখে দেয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরমান।প্রভাব খাটিয়ে ডিলার কে আসতে দেয়না ডিলারের কাজ চেয়ারম্যান ও তার সদস্যরা মিলে করেন, পণ্য নিতে আসলে কার্ড ও পণ্য কোনটাই দেয়নি।

দইয়ারা গ্রামের টিসিবির পন্য সূবিধা ভূগী বলেন, চেয়ারম্যান নতুন কার্ড দিবে, এ কথা বলে আমাদের কার্ড রেখে দিয়েছে। আমাদের কার্ড ও পণ্য কোনটাই দেয়নি। টুকেনের মাধ্যমে টিসিবির পণ্য দেওয়ার নামে আমাদের পণ্য আত্মসাতের পায়তারা করছে।

টিসিবির পন্য সামগ্রী বিতরনের সময় ট্যাগ অফিসার কে না জানিয়ে প্রতি মাসে বিতরন করেন।

উপজেলার ট্যাগ অফিসার সফি কে তার মুঠোফোনে এ বিষয়ে কল দিলে তিনি বলেন আজকে টিসিবির পণ্য বিতরণ বা বিক্রি করছে তা আমি জানিনা তবে আমি চেয়ারম্যান সাহেব এর সাথে কথা বলে জেনে আমি আপনাকে জানাইতেছি। অপেক্ষো করে বিকালে ফোন দিলে তিনি আমাকে বলেন আজকে বন্ধের দিন তাই আমাকে জানায় নি।

২১ নং বাবুটি পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আরমান হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, এই পণ্যগুলো ঈদের আগে দেওয়ার দরকার ছিল । আপনে ইউনিয়ন পরিষদে আসেন তার পর বিষয়টি আপনাকে বলতেছি।

টিসিবির কার্ড আপনের কাছে কেন,,? টুকেন দিয়ে টিসিবির প্য দিচ্ছেন কেন”’? টিসিবির পন্য না দিয়ে একদিন আগেই কার্ড অনলাইনে পান্স করেন কেন এমন প্রশ্ন করলে তিনি জবাব না দিয়ে তিনি এরিয়ে গিয়ে তিনি বলেন কার্ডগুলো নষ্ট হয়ে গিয়েছে, তাই নতুন করে দেওয়ার জন্য জমা রেখেছিলাম

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম সারোয়ার রাব্বীর সাথে ফোনে একাদিকবার কল দিলে রিসিভ করেনি তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়ননি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।