ঢাকাSunday , 1 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

আহলে সুন্নাত ওয়াল জামা’আত কুমিল্লা কোটবাড়ি শাখা গঠিত — সভাপতি- অধ্যক্ষ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক – মাষ্টার মোশাররফ হোসাইন

Shahjahan Bashar
November 1, 2026 5:03 am
Link Copied!

২২

গাজী জাহাঙ্গীর আলম জাবির, কুমিল্লা।।

আহলে সুন্নাত ওয়াল জামা’ আত কুমিল্লা কোটবাড়ি শাখা গঠনকল্পে কাউন্সিল অধিবেশন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৩১ অক্টোবর (শনিবার) সকাল ৯ টায় কুমিল্লা ক্যামব্রিয়ান কলেজ মিলনায়তনে মোহাম্মদ মোশাররফ হোসাইন মাষ্টারের সভাপতিত্বে এবং কাউন্সিল প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক মাওঃ মুফতি শামসুল হক আরেফীন হেলালী ও সদস্য সচিব মাওঃ মুহাম্মদ মাছুম বিল্লাহ আল-ক্বাদেরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামা’ আতের উপদেষ্টা আলহাজ্ব শাহ মোহাম্মদ আলমগীর খান আল মাইজভান্ডারী।
বিশেষ অতিথি: ব্রাহ্মণবাড়িয়া জেলার রূপসদী খোদাইবাড়ি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মো: হাবীবুর রহমান সাদেকী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ( ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ) মাকসুদুল করিম,
কুমিল্লা মহানগর আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সভাপতি মাওলানা এম.এ. মান্নান।

প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আতের যুব বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আলহাজ্ব মো: মাছুম বিল্লাহ মিয়াজী।

প্রধান বক্তা ছিলেন, মাওলানা মুফতি রফিকুল ইসলাম হেলালী, অধ্যক্ষ- শশাইয়া ফাজিল মাদরাসা, বরুড়া, কুমিল্লা।
বিশেষ বক্তা ছিলেন,কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আতের প্রকাশনা সম্পাদক,হাফেজ মাওঃ মুফতি আমিনুল ইসলাম আকবরী।

উক্ত কাউন্সিলে অধ্যক্ষ মুফতি মাওলানা হাবিবুর রহমানকে সভাপতি, মাষ্টার মোহাম্মদ মোশাররফ হোসাইনকে সাধারণ সম্পাদক, মাওলানা মুহাম্মদ মাছুম বিল্লাহ আল কাদরীকে সাংগঠনিক সম্পাদক ও মাওলানা কাজী এনায়েত উল্লাহ চৌধুরীকে অর্থ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট আহলে সুন্নাত ওয়াল জামা’আত কুমিল্লা কোটবাড়ি শাখা এবং ১১ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটি ঘোষণার পর বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।