ঢাকাSaturday , 27 June 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জন্মদিনের শুভেচ্ছা
  12. জাতীয়
  13. জেলার খবর
  14. তথ্যপ্রযুক্তি
  15. দূর্নীতি
আজকের সর্বশেষ সবখবর

হাতিরঝিলে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহ আলম, পরিবেশ রক্ষায় দিলেন দিকনির্দেশনা

Link Copied!

২২
মোঃ শাহজাহান বাশার

রাজধানীর অন্যতম নান্দনিক বিনোদনকেন্দ্র হাতিরঝিলের পরিচ্ছন্নতা, সৌন্দর্য ও পরিবেশ সংরক্ষণে চলমান কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম খান মিল্টন, রাজউক-এর চেয়ারম্যান এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী হাতিরঝিল এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং সৌন্দর্যবর্ধনমূলক বিভিন্ন উদ্যোগ সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে চলমান কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং ভবিষ্যতে হাতিরঝিলকে আরও পরিচ্ছন্ন, নিরাপদ ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এ সময় তিনি বলেন, রাজধানীর সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় হাতিরঝিল একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। তাই এ এলাকার পরিচ্ছন্নতা, সবুজায়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে দর্শনার্থীদেরও পরিচ্ছন্নতা বজায় রাখতে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হাতিরঝিলে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য অপসারণ, জলাশয়ের পরিবেশ রক্ষা এবং অবকাঠামোর রক্ষণাবেক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে। দর্শনার্থীদের জন্য একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও মনোরম পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী চলমান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং হাতিরঝিলের সৌন্দর্য ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে আরও আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, সরকারের লক্ষ্য রাজধানীর গুরুত্বপূর্ণ জনপরিসরগুলোকে পরিচ্ছন্ন, নিরাপদ ও টেকসই নগর ব্যবস্থাপনার আওতায় এনে নাগরিকদের জন্য আরও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।