বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইলসহ একজনকে গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ
নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর রামপুরা এলাকায় চেকপোস্ট পরিচালনাকালে বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ একজনকে করেছে রামপুরা থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম-মীর মোঃ মোশারফ খান (৪০)। রামপুরা থানা সূত্রে জানা যায় বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর আনুমানিক ০২: ৫৫ ঘটিকায় রামপুরা থানাধীন বিটিভি ভবনের ৩ নম্বর গেটের সামনে চেকপোস্ট পরিচালনার সময় সন্দেহভাজন মোশারফকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৩৮টি চোরাই মোবাইল ফোন, ১১টি ব্যাক পার্ট বিহীন মোবাইল ফোন এবং ২১টি ডিসপ্লেবিহীন মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় রামপুরা থানায় একটি মামলা রুজু করা হয়েছে। রামপুরা থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত মোশারফ গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে...
৩৮
নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর রামপুরা এলাকায় চেকপোস্ট পরিচালনাকালে বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ একজনকে করেছে রামপুরা থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম-মীর মোঃ মোশারফ খান (৪০)।
রামপুরা থানা সূত্রে জানা যায় বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর আনুমানিক ০২: ৫৫ ঘটিকায় রামপুরা থানাধীন বিটিভি ভবনের ৩ নম্বর গেটের সামনে চেকপোস্ট পরিচালনার সময় সন্দেহভাজন মোশারফকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৩৮টি চোরাই মোবাইল ফোন, ১১টি ব্যাক পার্ট বিহীন মোবাইল ফোন এবং ২১টি ডিসপ্লেবিহীন মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় রামপুরা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
রামপুরা থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত মোশারফ গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে চোরাই মোবাইল সংগ্রহ করে ঢাকার বিভিন্ন মোবাইল মার্কেটে বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্র্রহন প্রক্রিয়াধীন রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।